বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শিশুদের হিজাব-রোজার ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ স্কুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাষ্ট্রীয় তহবিলে চলা একটি ব্রিটিশ স্কুল রমজানের সময় শিশুদের হিজাব ও রোজা রাখার ওপর সরকারকে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ।

২০১৬ সালে প্রথমবারের মতো পূর্ব লন্ডনের নেউহামের একটি স্কুল  আট বছরের কম বয়সী মেয়ে শিশুদের ওপর হিজাব নিষিদ্ধ করে। তারা ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ১১ বছরের কম বয়সী মেয়ে শিশুদের জন্য হিজাব নিষিদ্ধ করতে চায়।

রমজান মাসের রোজা রাখার বিষয়েও কঠোর নিয়ম আরোপ করেছিল স্কুলটি। বিশেষ করে গ্রীষ্মের সময় ১৮ ঘণ্টা ধরে রোজা রাখাটা শিশুদের জন্য  কষ্টকর দাবি করে এই পদক্ষেপ নেয় তারা।

সেন্ট স্টিফেন স্কুলের প্রিন্সিপাল নিনা লালও ভারতীয় বংশোদ্ভূত। স্কুলের অধিকাংশ ছাত্র-ছাত্রীই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিক।

রমজান মাসে শিশুদের হিজাব পরা বা রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আনা হলে তা অনেক অভিভাবকই ভালোভাবে নেবেন না। তাই নিনা চান এ বিষয়ে সরকারই কোনো পদক্ষেপ গ্রহণ করুক।

সানডে টাইমকে দেয়া এক সাক্ষাতকারে সেন্ট স্টিফেন স্কুলের গভর্নর চেয়ারম্যান আরিফ কায়ি বলেন, যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। রোজার সময় কতক্ষণ স্থায়ী হবে সে বিষয়ে সব স্কুলকেই জানাতে হবে। একইভাবে হিজাবের ক্ষেত্রেও তাই। এটা আমাদের সিদ্ধান্ত না। এটা শিক্ষক বা গভর্নরদের জন্য উচিত নয়। তাহলে কেন আমরা এর দায়ভার নেব?

তিনি জানিয়েছেন, কয়েকজন অভিভাবক ছাড়া বাকিরা সবাই স্কুলের সিদ্ধান্তে খুশি হয়েছেন। আমরাতো শিশুদের একেবারেই রোজা না রাখতে বলিনি। বরং আমরা তাদের ছুটির দিনে রোজা রাখার পরামর্শ দিয়েছি। কারণ তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার দায়িত্ব আমাদেরই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ