বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মুসলিম গণহত্যায় জড়িত সার্ব সেনাপ্রধানকে ভিসা দিলো না আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

মুসলিম গণহত্যার সঙ্গে জড়িত সার্বিয়ান সেনা বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল এ জুবিসা দিকোভিককে ভিসা দেয় নি আমেরিকা।  জেনারেল দিকোভিক বেলগ্রেডে অবস্থিত আমেরিকান দূতাবাসে ভিসার আবেদন করেন।

সেনাপ্রধানের ভিসা বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সার্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়।  তারা বলেছে, এতে দুই দেশের সম্পর্কের অবনতি হবে।

গত অক্টোবরে জেনারেল দিকোভিককে আমেরিকার একটি সামরিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভুলিন বলেন, ভিসা বাতিল করা পারস্পারিক সম্পর্কের ক্ষেত্রে বাজে দৃষ্টান্ত।

সার্বিয়ার মানবাধিকার সংগঠনগুলো দিকোভিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বলেন, ১৯৯৮-৯৯ সালে দিকোভিকের সৈন্যরা কসোভোতে আলবেনিয়ান মুসলিমদের নির্বিচারে হত্যা করে।  সে তা বন্ধের কোনো চেষ্টা করে নি।

দিকোভিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো অপরাধের নির্দেশ দেই নি।  বরং কসোভোতে আমার প্রতিরোধ ছিলো বীরত্বসূলভ।

সূত্র : ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ