বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বিশ্বের ১০ জনবহুল শহরের তালিকায় ঢাকার নাম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

বিপজ্জনক হারে বাড়ছে বিশ্বের জনসংখ্যা। ধারণা করা হচ্ছে ২০৫০ সালে এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে ১০ বিলিয়নে। প্রয়োজনের তাগিদে বাড়ছে শহর। গড়ে উঠছে মেগাশহর। লাখ লাখ মানুষ শহরমুখী হচ্ছে আধুনিক নাগরিক সুবিধার আশায়। জনসংখ্যা বৃদ্ধির মডেলগুলির উপর ভিত্তি করে টরন্টো বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সিটিস ইন্সটিটিউটের করা নতুন এক তালিকায় উঠে এসেছে ২০৫০ সালের বিশ্বের সর্বাধিক জনবহুল ১০ শহরের নাম। এ তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

এ তালিকায় ভারতের মুম্বাই শীর্ষে রয়েছে।  ধারণা করা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ এই স্বপ্নসিটির জনসংখ্যা হবে ৪ কোটি ৪২ লাখ। বিশ্বের জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দিল্লির জনসংখ্যা বেড়েছে অনেক বেশি। দিল্লির বর্তমান জনসংখ্যা ২ কোটি ৫০ লাখের বেশি। ধারণা করা হচ্ছে ২০৫০ সাল নাগাদ এই জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ৩ কোটি ৬২ লাখে।

এবং তৃতীয় স্থানে নাম রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার।দ্রুত বাড়ছে বাংলাদেশের রাজধানী ঢাকার লোকসংখ্যা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় ১১তম স্থানটি দখল করেছে ঢাকা। ২০১৪ সালে শহরটির জনসংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি ছিল। ১৯৯০ সালে যা ছিল মাত্র ৯৮ লাখের মতো। ধারণা করা হচ্ছে, ওই সময় এর জনসংখ্যা দাঁড়াবে ৩ কোটি ৫২ লাখ।

এছাড়াও,  কিনসাসা,  কলকাতা ,  লাগোস ,  টোকিও,  করাচি, নিউ ইয়র্ক, মেক্সিকো সিটি বিশ্বের ১০ জনবহুল শহরের তালিকায় রয়েছে।

সূত্র:  ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, বিজনেস ইনসাইডার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ