বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পাকিস্তান নিয়মিত সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে, বাধ্য করা হলে উপযুক্ত জবাব দেব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ৭০-তম সেনা দিবসে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত। তিনি বলেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী অনুপ্রবেশকারীদের রক্ষা করে। আমাদের যদি বাধ্য করা হয়, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেব। পাকিস্তান নিয়মিত সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে। আমরা তার উপযুক্ত জবাব দিই।’

উত্তর-পূর্ব ভারত প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছি। তার ফলে উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’

আজ ৭০-তম সেনা দিবস। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। আজই আবার কাশ্মীরের দুলাঞ্জা-উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে সেনাবাহিনী। ৬ জৈশ-ই-মহম্মদ সদস্য নিহত হয়েছে।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ