বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

নিয়ন্ত্রণরেখায় ভারত-পাক সংঘর্ষ, নিহত ৭ পাক সেনা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণরেখায় ৭ পাক রেঞ্জার্স জওয়ানের মৃত্যু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের কোটলি সেক্টরে হয়েছে এই সংঘর্ষ।

আজ ভোরে পাক সেনারা নিয়ন্ত্রণরেখায় প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করে, চলতে থাকে মর্টার দাগা। ভারতীয় সেনাও জবাব দেয়, যার জেরে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাক সেনা।

জানা গিয়েছে, ভারতীয় সেনা যখন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, তখন পাক সেনা কোনও প্ররোচনা ছাড়াই তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে। জবাবি গুলিতে ৭ পাক সেনার মৃত্যু হয়, আহত হন ৪ জওয়ান।

আজ ভোরে উরির কাছে অনুপ্রবেশের চেষ্টা করা ৬ জৈশ ই মহম্মদ জঙ্গিকে সেনাবাহিনী খতম করে দিয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ২০১৭-য় ১৩৮ জন পাক সেনা কর্মীকে খতম করেছে ভারতীয় সেনা।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ