বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জোড়া আত্মঘাতী হামলায় বাগদাদে নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের আত্মঘাতী হামলায় রক্তাক্ত ইরাক৷ সপ্তাহের প্রথম দিন রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী হামলা ঘটে৷ হামলায় কমপক্ষে ১৬ জন মারা গিয়েছে৷ আহত বহু৷ জখমদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, সোমবার মধ্য বাগদাদের এভিয়েশন স্কোয়ারের কাছে ঘটে বিস্ফোরণ দুটি৷ সেই সময় প্রচুর মানুষের ভিড় লেগে ছিল৷ হঠাৎ হামলায় চরম আতংক ছড়ায়৷ হামলায় ১৬ জন মারা গিয়েছে৷ জখম হয়েছে ৬৫ জনেরও বেশি৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার বাহিনী৷ এভিয়েশন স্কোয়ার থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেছে তারা৷ এখনও অবধি ১৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷

এদিকে এই হামলার দায় কোন জঙ্গি গোষ্ঠী নেয়নি৷ তবে ইরাকে সক্রিয় জঙ্গি গোষ্ঠী আইএস৷ তাই অনুমান হামলার পিছনে আইএসের হাত থাকতে পারে৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ