বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এক দশক পর পাকিস্তানি তালেবানের বেনজির হত্যার দায় স্বীকার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ প্রায় একদশক পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা কাণ্ডের দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। পাকিস্তান তালেবানের এক বর্ষীয়ান নেতা তার লেখা একটি বইয়ে বেনজির ভুট্টো হত্যার কথা স্বীকার করেন।

নিজের লেখা বইয়ে তিনি জানান, দুই আত্মঘাতী তালেবান বোমারুকে ভুট্টোর উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা প্রথমে বেনজির ভুট্টোকে লক্ষ্য করে গুলি চালিয়ে, পরে বিস্ফোরণ ঘটায়।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী যখন নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল দায়িত্বপ্রাপ্ত ওই দুই তালেবান।

রাওয়লপিণ্ডিতে ভুট্টো হত্যাকাণ্ডের দায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ওপর চাপিয়েছিলেন সেনাশাসক পারভেজ মুশারফ। কিন্তু, পাক তালেবান এর আগে একবারের জন্যও বেনজির ভুট্টো হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি।

উর্দুতে লেখা ‘ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান-ফ্রম ব্রিটিশরাজ টু আমেরিকান ইমপেরিয়ালিজম’ বইয়ে তালেবান নেতা আবু মনসুর আসিম মুফতি নুর ওয়ালির স্বীকারোক্তি, বিলাল ওরফে সাঈদ ও ইকরামুল্লাহকে আত্মঘাতী হামলা চালানোর ভার দেওয়া হয়েছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ