বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আফগানিস্তানে ড্রোন হামলায় ১৭ আইএস জঙ্গি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আফগানিস্তানে আকাশ পথে ড্রোন হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জন আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে। রোববার আফগানিস্তানের নানগারহর প্রদেশের কাছে আইএস জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পায় মার্কিন সেনাবাহিনী।

মার্কিন ড্রোন হামলায় তাদের হত্যা করা হয়। একটি আর্ন্তজাতিক সংবাদসংস্থা জানিয়েছে, রোববার নানগারহর প্রদেশের হাসকা মীনা এবং আচিন জেলায় আইএস জঙ্গিদের খোঁজে ড্রোন হামলা করা হয়। আচিনে ১৪ জন এবং মীনা জেলাতে তিন আইএস জঙ্গিকে হত্যা করা হয়।

আফগানিস্তানে এই প্রদেশে গত এক বছর ধরে মার্কিন সেনারা আফগান সেনাদের সঙ্গে যৌথভাবে আইএস নিধনে অভিযান চালাচ্ছে। এই এক বছরে একশ’র উপর আকাশ পথে হামলা করে দেশটির বিমানবাহিনী। মাটিতে অপারেশন চালানোর জন্য স্পেশাল ফোর্সও নামানো হয়। তাছাড়া, এই মুহূর্তে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। নানগারহার প্রদেশসহ আটটি প্রদেশে বেশ কিছুদিন আগে ২৪ ঘন্টার সেনা অভিযানে মোট ৭৬ জন জঙ্গিকে হত্যা করেছে আফগান সেনারা। ৭৬ জন জঙ্গির মধ্যে অন্তত তিনজন তালেবান কমান্ডার রয়েছে বলে জানা যায়। সূত্র: টলো নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ