বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

২৯ জানুয়ারি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক সমঝোতা বৈঠক, ক্ষমতার ভারসাম্য চান মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

প্রায় এক দশক পর আগামী ২৯ জানুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত সমঝোতা বৈঠক হতে যাচ্ছে।  পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য আনতেই এ সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি।

তিনি আরও বলেন, জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও বৈচিত্র্যমণ্ডিত করতেও এটি দরকার।

উন্নয়নশীল দেশের জোট জি-৭৭-এর চেয়ারম্যানের পদ ইকুয়েডরের কাছ থেকে মিসরের গ্রহণ উপলক্ষে গত শুক্রবার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি এই সংস্কারের ডাক দেন।

জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও ক্ষমতার ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে এবং এর সব সংস্থার আঞ্চলিক প্রতিনিধিত্বে আরও কার্যকর বৈচিত্র্য আনতে জি-৭৭-এর আকাঙ্ক্ষাকে সমর্থন করেন বলে জানান আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, আর অবশ্যই এই আকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ