বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হিন্দু সংস্কৃতিতে মিশে যেতে পারলেই মুসলিমরা ভারতে থাকবেন : বিজেপি বিধায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেলে শুধু সেই মুসলমানরাই এ দেশে থাকবেন যাঁরা হিন্দু সংস্কৃতিতে মিশে যেতে পারবেন। বললেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ।

বালিয়া জেলার এই বিজেপি নেতা বলেছেন, দেশপ্রেমিক মুসলমানের সংখ্যা খুবই কম। ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেলে তাঁরাই শুধু এ দেশে থাকবেন যাঁরা আমাদের সংস্কৃতিতে পুরোপুরি মিশে যেতে পারবেন। যাঁরা তা পারবেন না তাঁরা অন্য দেশে আশ্রয় নিতে পারেন।

২০২৪ এর মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বীরেন্দ্রর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবতার পুরুষ। ২০২৫-এ আরএসএস ১০০ বছর পূর্ণ করবে, ২০২৪-এর মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হবে। ঈশ্বরের ইচ্ছায় ভারত সুপার পাওয়ার হয়ে উঠবে, প্রধানমন্ত্রী মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে। ভারত শুধু বিশ্ব গুরুই হবে না, ২০২৪-এর মধ্যে হিন্দু রাষ্ট্রও ঘোষিত হবে।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সম্পর্কে তাঁর কটাক্ষ, রাহুলের ২ রকম মূল্যবোধ, একটি ইতালীয়, অপরটি ভারতীয়। তাই তিনি কখনও ভারতীয় চিন্তাধারার বাহক হয়ে উঠতে পারবেন না। তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার জন্য হরেকরকম স্লোগান আবিষ্কার করতে পারেন কিন্তু দেশকে শক্তিশালী করে তোলার জন্য যে ক্ষমতা ও মূল্যবোধ লাগে তা তাঁর নেই।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ