বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রাজনীতিতে আলোচনায় এক নতুন মুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একজন সুদর্শন, সুবক্তা তরুণের সাক্ষাৎ পাওয়া গেছে। যিনি ফেসবুকে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। শোনা যাচ্ছে রাজনীতিতে তৃতীয় প্রজন্মের নজর কাড়তে সক্ষম হবে এই যুবক।

সুদর্শন এ তরুণ শেখ সারহান নাসের তন্ময়। ৩২ বছর বয়সী তন্ময় লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন বলে জানা যায়। দেশে ফিরে ২০১৫ সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। তন্ময় পেশায় ব্যবসায়ী ও তার স্ত্রী শিক্ষক।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য (এমপি) শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি।

তন্ময় বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। অতিথি হিসেবে রাখছেন বক্তব্যও। তার বক্তব্য শ্রোতাদের মধ্যে আলোচনায় এসেছে।

তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য থাকায় তন্ময়কে বাগেরহাট-২ আসনের জন্য প্রার্থী হিসেবে দেখতে চান আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

কেমন চলছে উসামা বিন লাদেনের ‘সৌদি বিন লাদেন গ্রুপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ