বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মুম্বাইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের মুম্বাইয়ের উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ ব্যক্তি নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন(ওএনজিসি)এর মালিকানাধীন ছিল।

নিহতদের মধ্যে কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে। শনিবার সকালে এই দূর্ঘটনা ঘটে।

উপকূল রক্ষীবাহিনী জানায়, কোম্পানির ওই কর্মকর্তার নাম পঙ্কজ গর্গ। সকাল সোয়া ১০টার দিকে জুহু থেকে ওএনজিসির পাঁচকর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বাই হাই নর্থ ফিল্ডের উদ্দেশে রওনা হয়েছিল ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫ এন ৩ হেলিকপ্টারটি।

তবে, জুহু থেকে উড়ার ১৫ মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা যায়, হেলিকপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির ৫ কর্মকর্তা ছিলেন। ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

উদ্ধারকারী দলের এক কোস্ট গার্ড জানান, হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই উদ্ধারকারী জাহাজ আইএনএস তেগ ও পি-৮আই বিমান উদ্ধারকাজে নামে। এর ৪ ঘণ্টা পরেই মুম্বাই উপকূলের অদূরেই উপকূলরক্ষী বাহিনী হেলকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

তথ্যসূত্র: এনডিটিভি

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ