বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মুনাজাতে মানুষের স্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মুনাজাতে মানুষের স্রোত নেমেছে টঙ্গীতে। তুরাগ পাড় ঘেঁষা ইজতেমার মাঠ ছাড়িয়ে আশ পাশের কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মানুষের স্রোত দেখা গেছে।

রোববার সকাল ১০ টা ৪৫ মিনিটে শুরু হয় মুনাজাত। এর আগে হেদায়েতী বয়ান করেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা আব্দুল মতিন।

মুনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বি ও শুরার সদস্য মাওলানা মুহাম্মদ যোবায়ের। বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ ও মঙ্গল কামনা করা হয় আখেরি মুনাজাতে।

মুনাজাতে অংশ নিতে শীত উপেক্ষা করে লাখে মুসল্লি ছুটে আসতে থাকেন ইজতেমার দিকে। শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ, দেশি-বিদেশি সবাই এক জায়গায় হাজির হন টঙ্গীর তুরাগ তীরে।

মুনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের ৭ হাজারের বেশি পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানা গেছে।

এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ