বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়েছে ১২টি ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়েছে অন্তত ১২টি ফেরি। এছাড়া শনিবার দিবাগত রাত সাড়ে চারটা থেকে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে। পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরি সেক্টরের দায়িত্বশীল এই কর্মকর্তা ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, মধ্যরাত থেকেই ঘন কুয়াশায় চাদরে ঢেকে যায় পদ্মা নদী। বিভিন্ন ফেরিতে কোটি টাকার ফগ লাইট থাকলেও তা কুয়াশার ঘনত্ব ভেদ করতে পারছে না। কুয়াশার মাত্রা বেশি হওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর রাত সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে ১২টি ফেরি। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সাতটি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই করে পদ্মাপাড়ে নোঙর করে আছে।

মহিউদ্দিন রাসেল বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসার পর ফেরি চলাচল শুরু হবে।এটি সমায়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।আশা করছি সকালেই পরিস্থিতি অনুকূলে এসে যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ