বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মন্ত্রীর সঙ্গে বৈঠক মেলেনি আশ্বাস, অনশন চলবে মাদরাসা শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে বৈঠকেও ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবির বিষয়ে কোনও কোনো আশ্বাস মেলে নি।  তাই দাবি আদায় না হওয়া পযন্ত অনশন অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষক নেতারা।

নেতারা বলছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন।  মাদরাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষকরা।

প্রথমে অবস্থান কর্মসূচির পরও শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কোনও আশ্বাস না পেয়ে গত ৯ জানুয়ারি থেকে তারা আমরণ অনশনের ঘোষণা দেন।

আজ রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগে ২৫ জন শিক্ষক নেতার সঙ্গে বৈঠকে বসেন দুই মন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইবতেদায়ি শিক্ষকদের জাতীয়করণের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জানানোর আশ্বাস দিয়েছেন দুই মন্ত্রী।  অনশন ভাঙার অনুরোধও করেছেন তারা।  কিন্তু শিক্ষকরা তাতে রাজি হননি।

ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব আলমগীর হোসেন, অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঁইয়া, অশোক কুমার বিশ্বাস ও রওনক মাহমুদ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে যোগ দেওয়া ইবতেদায়ি শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন বলেছেন, ‘শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রী আমাদের সেই পুরনো কথাই বলেছেন।  তারা আমাদের অনশন ভেঙে চলে যাওয়ার জন্য বলেছেন।  কিন্তু তাদের আশ্বাসে আর বিশ্বাস করি না।  আমরা বলে এসেছি আন্দোলন চালিয়ে যাবো। প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেই আমরা বিশ্বাস করবো।’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ