বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভারত-ইজরায়েলের মধ্যে হতে পারে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফরে লাভবান হতে পারে ভারতের বাণিজ্য ও প্রতিরক্ষা৷ কোটি টাকার ইজরায়েলি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চুক্তি সাক্ষর হতে পারে দুই দেশের মধ্যে৷ আজ রবিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ভারত সফরে আসছেন৷

ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের অবস্থানের সমালোচনা করেন৷ মার্কিন মুলুক সিদ্ধান্ত নিয়েছে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে৷ সেই সিদ্ধান্ত সমর্থন করেনি ভারত৷ তবে ড্যানিয়েল জানিয়েছেন, দিল্লির দৃষ্টি ভারত-ইজরায়েল সম্পর্কের উপর প্রভাব বিস্তার করতে পারে না৷

৬ দিনের সফরে ভারতে আসছেন নেতানইয়াহু৷ সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন৷ গুজরাত ও মুম্বই সফরেও যাবেন তিনি৷ ড্যানিয়েল জানিয়েছেন, মেক ইন ইন্ডিয়াকে সমর্থন করে ইজরায়েল৷ কারণ এর ফলে ভারত ও ইজরায়েলের মধ্যে পার্টনারশিপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

গত নভেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক ইজরালেয়েল স্পাইক মিসাইল কেনার কথা প্রত্যাহার করে৷ ইজরায়েলের রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের আওতায় ছিল প্রজেক্টটি৷ এখন শোনা যাচ্ছে সরকার এখন G-to-G রুটে মিসাইলগুলো কেনার কথা ভাবছে৷

কোলকাতা নিউজ

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ