শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ভারতে মুম্বাইয়ের কাছে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা বলছেন, শনিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের (ওএনজিসি) হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি,  শিনহুয়ার।

উপকূল রক্ষীবাহিনী জানায়, কোম্পানির ওই কর্মকর্তার নাম পঙ্কজ গর্গ। সকাল সোয়া ১০টার দিকে জুহু থেকে ওএনজিসির পাঁচকর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বাই হাই নর্থ ফিল্ডের উদ্দেশে রওনা হয়েছিল ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫ এন ৩ হেলিকপ্টারটি। তবে, জুহু থেকে উড়ার ১৫ মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

একজন কোস্টগার্ড কর্মকর্তা জানান, হেলিকপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির ৫ কর্মকর্তা ছিলেন। ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

তিনি জানান, হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই উদ্ধারকারী জাহাজ আইএনএস তেগ ও পি-৮আই বিমান উদ্ধারকাজে নামে। এর ৪ ঘণ্টা পরেই মুম্বাই উপকূলের অদূরেই উপকূলরক্ষী বাহিনী হেলকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

এরপরই মূলত কোস্ট গার্ড ও নৌবাহিনী নিখোঁজ হেলিকপ্টার উদ্ধারে অভিযান শুরু করে। ধারণা করা হচ্ছে, মুম্বাই উপকূল থেকে ৫৫ কিলোমিটার দূরে যাওয়ার পর হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।খবরে বলা হচ্ছে, হেলিকপ্টারটি মুম্বাইয়ের ১৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি তেল ক্ষেত্রে যাচ্ছিল।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে (এএআইবি) তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।অন্যদিকে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের (ওএনজিসি) জন্য বেদনাদায়ক ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: এনডিটিভি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ