বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ঢাকায় পৌঁছেছেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আজ রবিবার ব্যক্তিগত সফরে  ঢাকায় পৌঁছেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিকেল ৪টায় প্রণব মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইনসটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

চার দিনের এই সফরে প্রণব মুখার্জি একটি সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এরপর তিনি মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।

এ ছাড়াও সাবেক এই রাস্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে নগরীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

তা ছাড়াও ঢাকায় অবস্থানকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন।

সফর শেষে তিনি ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ