বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চীনের ধর্মবিদ্বেষের শিকার এবার খ্রিস্ট চার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার চীনা কমিউনিস্ট সরকারের বিদ্বেষের শিকার হলো খ্রিস্ট চার্চ।  অবৈধভাবে নির্মাণের অভিযোগে চীনা কর্তৃপক্ষ খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি চার্চ ভেঙ্গে ফেলেছে।

উত্তর চীনে অবস্থিত জিনডেংটাই নামে বিশাল একটি চার্চ ধ্বংস করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তারা বলেছে অবৈধভাবে নির্মিত হওয়ায় চার্চটিকে ধ্বংস করা হয়েছে।  এটি শহরব্যাপী পরিচালিত অবৈধ স্থাপনা ধ্বংসের অংশ হিসেবেই ভাঙা হয়েছে বলে দাবি তাদের।

চীনের কমিউনিস্ট সরকার ধর্মীয় কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি করে থাকে।  বিশেষত মুসলিম বিদ্বেষ সেখানে চরমে।

এ চার্চটির ভেঙে ফেলার ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে।  তাতে দেখা গেছে চার্চটির লাল রঙের বিশাল আকারের ক্রস মাটিতে ভেঙে পড়েছে।  ভেঙে ফেলার সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।  চার্চটি ভাঙার জন্য বিস্ফোরক ব্যবহৃত হয়।

২০০৯ সালে চার্চটি যখন প্রায় নির্মিত হয়ে গেছে তখন এটি কর্তৃপক্ষের নজরে পড়ে।  এরপর স্থানীয় খ্রিস্টানদের বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের কয়েকজনের জেলও হয়।  এবার সেই চার্চটি ভেঙে ফেলা হলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ