বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এবার দুর্নীতির অভিযোগে প্রবাসী সৌদিদের গ্রেফতারের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সৌদি আরবের প্রবাসী নাগরিক যারা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এজন্যে গ্রেফতারি পরোয়ানা তৈরি করার কথা জানিয়েছেন সৌদি পাবলিক প্রসিকিউটর। খবর মিডিল ইস্ট মনিটর -এর।

আলখালিজ অনলাইন ডটনেটের বরাত দিয়ে  মিডিল ইস্ট মনিটর জানিয়েছে,  সৌদি পাবলিক প্রসিকিউটর বলছেন, দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ অভিযান শেষ না হওয়া পর্যন্ত আটক অব্যাহত থাকবে।

এখনো অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তারা সৌদি সরকারের কাছে বিষয়টি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে রাজি হচ্ছেন না।

তিনি বলেন, বিদেশে যেসব সৌদি নাগরিক দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন দেশে তাদের গ্রেফতারের জন্যে সৌদি আরবের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে। এই কারণে যে,  তাদের পক্ষে যেন আর ওসব দেশে অবস্থান করা সম্ভব না হয়। তারা যাতে বিচারের সুবিধা পায় সেজন্যে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রয়েছে। তদন্ত ও তাদের জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীরা আদালতে তাদের পক্ষে লড়বেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ