বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রোববার ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার-দিনের ব্যক্তিগত এক সফরে রোববার বিকালে ঢাকায় আসছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি।

ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা জানিয়েছেন, মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইন্সটি রোববার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হবে।

এছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে নগরীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরও পরিদর্শন করবেন।

চার-দিনের ব্যক্তিগত সফর শেষে ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ