বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মুম্বইয়ে কপ্টার ভেঙে পড়ে ওএনজিসির অফিসারসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন (ওএনজিসি)-এর পাঁচ কর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বই উপকূলের অদূরে ভেঙে পড়ল একটি পবন হংস হেলিকপ্টার। শনিবার সকালের ঘটনা।

এই ঘটনায় মৃত্যু হয় ওএনজিসি-র এক অফিসার-সহ চার জনের। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, মৃত ওই অফিসারের নাম পঙ্কজ গর্গ।

এ দিন সকাল সওয়া ১০টা নাগাদ জুহু থেকে ওএনজিসির পাঁচ কর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বই হাই নর্থ ফিল্ডের উদ্দেশে রওনা হয়েছিল সাত বছরের পুরনো ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫ এন ৩ হেলিকপ্টারটি। কিন্তু জুহু থেকে ওড়ার মিনিট পনেরোর মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হেলিকপ্টারের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইএনএস তেগ ও পি৮আই বিমান। ভেঙে পড়ার ঘণ্টা চারেক পরেই মুম্বই উপকূলের অদূরেই উপকূলরক্ষীবাহিনী হেলকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

আনন্দাবাজার পাত্রিকা

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ