বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক জর্দান হ্যাকিং গ্রুপের, ১ দিন পর পুনরুদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার রাতে  বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) দুটি ওয়েবসাইট হ্যাক হয়। তবে শনিবার সকালেই তা পুনরুদ্ধার করা হয়। জর্দানের একটি হ্যাকিং গ্রুপ নিজেদের ‘ডার্ক টেররিস্ট’ সাইট দুটি হ্যাক করার কথা জানিয়েছে।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হ্যাকিং গ্রুপটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোনো দাবি, হুমকি বা প্রতিবাদ জানায়নি। তারা বলছে, ‌হ্যাকিং কোনো অপরাধ নয়! এটা নাকি তাদের শিল্প।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি তাদের সার্ভারেই হোস্ট করা। ফলে তাদেরই সাইটটি দেখভাল করতে হয়। তিন দিন আগে আইসিটি বিভাগ থেকে নির্বাচন কমিশনকে সতর্ক করে বলা হয়েছিল। যেকোনও সময় হ্যাক হতে পারে। তারা যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই হ্যাকিং এর ঘটনা ঘটেছে।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির আরটিভি অনলাইকে বলেন, দেশের সরকারের বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তা খুবই দুর্বল।

এ বিষয়ে সরকারের কর্তৃপক্ষের সঙ্গে বহুবার কথাও হয়েছে। কিন্তু এখনো নিরাপত্তা সুরক্ষিত করতে কোন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা নেই। এ কারণেই হ্যাকারদের সহজ টার্গেট হয় সরকারি ওয়েবসাইটগুলো। সাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা না গেলে ভবিষ্যতেও এরকম ঘটনা ঘটবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ