বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এটা কি হাদীস? নবীদের সংখ্যা দুই লক্ষ চবিবশ হাজার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: নবীগণের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আদম আ. এবং সর্বশেষ নবী ও রাসূল হলেন খাতামুন্নাবিয়্যীন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর মাধ্যমেই আল্লাহ তাআলা নবুওয়ত ও রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত করেছেন।

তাঁর পরে আর কোনো নতুন নবী বা নতুন রাসূল নেই। এই দু’জন এবং এঁদের মধ্যে আরও যত নবী-রাসূল আগমন করেছেন তাঁদের সবার প্রতি আমাদের ঈমান রয়েছে। বিশেষত যাদের নাম আল্লাহ তাআলা কুরআন মজীদে উল্লেখ করেছেন তাদের উপর আমরা সুনির্দিষ্টভাবে ঈমান রাখি যে, তাঁরা আল্লাহর সত্য নবী এবং প্রিয় বান্দা।

আর যাঁদের নাম ও ঘটনা কুরআন-হাদীসে উল্লেখিত হয়নি আমরা তাদের সম্পর্কে নাম-পরিচয়ের সুনির্দিষ্টতা ছাড়াই ঈমান রাখি।

آمنت بالله وملائكته وكتبه ورسله

আমরা ঈমান রাখি আল্লাহর উপর, তাঁর ফেরেশতাগণের উপর, তাঁর কিতাবসমূহের উপর, তাঁর রাসূলগণের উপর।

কিন্তু প্রশ্ন এই যে, হযরত আদম আ. থেকে আখেরী নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বমোট কতজন নবী এসেছেন? আসলে এর সংখ্যা জানা অপরিহার্য নয়। তাছাড়া এ প্রসঙ্গে রেওয়ায়েতও বিভিন্ন ধরনের।

তবে একটি সংখ্যা এ প্রসঙ্গে অর্থাৎ দুই লক্ষ চবিবশ হাজারও উল্লেখ করা হয়। এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন যে, এ সংখ্যা কোনো রেওয়ায়েতে এসেছে কি না? এসে থাকলে তা কোন কিতাবে আছে?

আমি এটা অনেক তালাশ করেছি, কিন্তু কোথাও পাইনি। শেষে মোল্লা আলী কারী রাহ.-এর ‘ইকদুল ফারাইদ ফী তাখরীজি আহাদীছি শরহিল আকাইদ’-গ্রন্থে (ক্রমিক নং ৩৭) এ উক্তি পেলাম যে, হাফেয জালালী রাহ. বলেছেন,  لم أقف عليه  অর্থাৎ এ কথা আমি কোনো রেওয়ায়েতে পাইনি।

সূত্র: আল কাউসার

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ