বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন আতিকুল ও তমিজি হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। চলছে প্রচার প্রচারণা। এর মধ্যেই আজ মেয়র পদে আওয়ামী লীগের হয়ে ৩জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (১৩ জানুয়ারি) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানা গেছে।

এরা হলেন, বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হক ও রাসেল আশেকী।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এসময়ের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। পরে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, দল থেকে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পাঁচ জন ফরম কিনেছেন।

আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ