বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

আওয়ামী লীগের মনোনয়নপত্র পেলেন আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে আতিকুল ইসলামের পক্ষে তার ভাই জাহাঙ্গির কবির যুবরাজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শনিবার সকাল থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দুই মেয়র প্রার্থী রাসেল আশেকী এবং আদম তমিজি হক।

উল্লেখ্য,  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। মনোয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ