বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মিয়ানমারে ৬ মন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের বিভিন্ন ইস্যুতে একের পর এক মন্ত্রী পদত্যাগ করছেন। গতকাল দেশটির দুজন মন্ত্রী পদত্যাগ করলে এ নিয়ে ৬ জনে দাঁড়ায় পদত্যাগকারী মন্ত্রীর সংখ্যা।

জানা যায়, বৃহস্পতিবার বাগো অঞ্চলের দুই মন্ত্রী পদত্যাগ করেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আয়িয়াওয়াদি ও মধ্যঞ্চলীয় মগওয়ে অঞ্চলের মন্ত্রীরা পদত্যাগের পর তারা সরে দাঁড়ালেন। খবর সিনহুয়ার।

বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের দফতর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, পদত্যাগ অনুমোদন করা দুই মন্ত্রী হচ্ছেন প্রাকৃতিক সম্পদ, বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মন্ত্রী ইউ কিয়াও মিন সান এবং উন্নয়ন ও সামাজিক বিষয়ক মন্ত্রী ইউ মংসং লইন।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার দেশটির ১৪টি অঞ্চলিক বা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়োগ দিয়েছে। দলটি ২০১৫ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং ২০১৬ সালের ৩০ মার্চ এ সরকার দায়িত্ব গ্রহণ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ