বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান, সম্পাদক প্রলয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৮ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে মো. আছাদুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক পদে প্রলয় কুমার জোয়ারদার নির্বাচিত হয়েছেন। বর্তমান কমিটির মোট সদস্য সংখ্যা ১০১ জন।

গত বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৮ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

বর্তমান সভাপতি মো. আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার হিসেবে কর্মরত। তিনি তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার বর্তমানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কমিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবে। নতুন এ কমিটির সদস্য সংখ্যা ১০১ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মনোনীত করবেন।

বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম ও সিএমপি’র পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ