বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

তেজকুনিপাড়ায় জঙ্গি আস্তানা ঘিরে র‌্যাবের অভিযান, দুই র‌্যাব সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাব।

বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব তেজকুনি পাড়ার ছাপড়া মসজিদ এলাকার একটি বাসায় এ অভিযান শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।

র‍্যাব সূত্র জানিয়েছে, পূর্ব তেজকুনি পাড়ার ছাপড়া মসজিদ এলাকার একটি বাসায় সন্দেহজনক জঙ্গিদের বাসাটির অবস্থান। ছয় তলা ভবনটির পাঁচ তলায় জঙ্গিদের আস্তানাটি রয়েছে।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ছয় তলা ভবনটির পাঁচ তলায় জঙ্গিদের আস্তানা রয়েছে। তারা (জঙ্গিরা) র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছে। ক্যাজুয়ালিটি (মারা যাওয়ার ঘটনা) হয়েছে। তবে ওই আস্তানায় কতজন জঙ্গি আছে তা এখনই বলা যাচ্ছে না।

সকাল সোয়া ৭টা পর্যন্ত পাওয়া খবরে এ অভিযানে দুই জন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ