বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ইজতেমায় আসা ২ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার আগের দিন বৃসহস্পতিবার দুই মুসল্লির মৃত্যু হয়েছে। একজন গাড়িচাপায় আর অন্যজন শ্বাসকষ্টে মারা গেছেন বলে জানা যায়।

টঙ্গী থানার এএসআই মো. আলমগীর নাজির আজ মিডিয়াকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় আব্দুল মামুন ওরফে মনা (৩৩) নামের এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান।

নিহত মামুন ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে বলে তিনি জানান।

এছাড়া আজিজুল হক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী জানিয়েছেন।

তিনি চিকিৎসকের বরাতে বলেন, “আজিজুল শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।”

তার বাড়ি মাগুড়ার শালিখা থানার হবিশপুর গ্রামে। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ