বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

৭ কলেজের অধিভূক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেকটা উচ্ছ্বাসের সঙ্গে ঢাকার ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত করা হয়।  এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য আন্দোলন করছে কলেজের শিক্ষার্থীরা।

এবার তাদের সঙ্গে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের কলেজের পরিচয় না দিয়ে ঢাবি'র পরিচয় দিয়ে নানা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে।  এতে ঢাবি'র শিক্ষার্থীদের সুনামহানী ক্ষুণ্ণ হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাবির অধিভুক্ত হয়।

এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন শিক্ষার্থী ও ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।

এর আগে একবার অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ঢাবি'র খেলার মাঠ ব্যবহার করতে পারবে এমন খবরে ঢাবি'র শিক্ষার্থীরা বিক্ষোভ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ