বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে থাকছে বিশেষ ট্রেন। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে চলাচল করবে এগুলো। বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বেশকিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এই সুবিধা পেতে সবাইকে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছে।

৯ জানুয়ারি দুপুরের পর থেকে ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট বিরতিতে থাকবে। ১৪ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও তুরাগ-১, ২ ,৩, ৪ ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল করবে না। এছাড়া ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২৫১/২৫২ (লোকাল ট্রেন) আর ১৩ ও ১৪ জানুয়ারি কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে মহানগর এক্সপ্রেস।

আখেরি মোনাজাতের পরের দিন টিকিটধারী মুসল্লিদের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে যাতায়াতের সুবিধার্থে ধূমকেতু, রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, কালনি, যমুনা, সিরাজগঞ্জ, মহানগর এক্সপ্রেস, সুন্দরবন, পারাবত, হাওর, উপকূল, তিস্তা, নীলসাগর, এগারসিন্ধুর, প্রভাতী, অগ্নিবীণা, একতা, জয়ন্তিকা, মহানগর প্রভাতী ও সিল্কসিটি এক্সপ্রেস টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে বলে জানিয়েছে রেলওয়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ