বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

নেতানিহুর ভারত সফর বাতিলের দাবি মুসলিমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী ১৪ জানুয়ারি তিন দিনের ভারত সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসছেন বলে ভারতের বিভিন্ন গনমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

কিন্তু তার এই সফর ঘিরে ভারতের মুসলিমদের মধ্যে দেখা দিয়েছে নানান প্রতিক্রিয়া।

দখলদারদের নেতা নেতানিয়াহুর আসন্ন সফরের প্রতিবাদ জানিয়ে তারা বলেছে, তার এই ভারত সফর অবিলম্বে বাতিল করতে হবে।

ভারতের রাজা অ্যাকাডেমির প্রধান সাঈদ নুরি বলেছেন, নেতানিয়াহুর ভারত সফর উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী ভারতে প্রবেশের আগেই মুম্বাইয়ের মুসলমানরা মসজিদ ও দোকানগুলোতে কালো পতাকা ওড়াবে।

এছাড়াও তিনি জানিয়েছেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনি পতাকা ওড়ানো হবে।

এবং বিভিন্ন স্থানে আল-আকসা মসজিদের ছবি টাঙানো হবে। একইসঙ্গে ইসরাইল বিরোধী স্লোগানও দেয়া হবে ঐদিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ