বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে স্বাবলম্বী করতে ধনীদের আরও ধনী না করে তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়ন প্রয়োজন। এজন্য তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয়বারের মতো দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেন।

২০২১ সালে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি দেশ হবে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিভিন্ন মেয়াদে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যেই তার সুফল পেতে শুরু করে দেশের মানুষ।

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।রাজধানীতে মেলা হচ্ছে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ