বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে ইজতেমায় শরিক হওয়ার আহ্বান শীর্ষ আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আগামীকাল শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমা সফলের আহবান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয়  উলামায়ে কেরাম।

আজ এক বিবৃতিতে উলামায়ে কেরাম বলেন, সর্বস্তরের মানুষ শান্তিপ্রিয়ভাবেভাবে যেভাবে বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করে আসছেন সেভাবে এবারও তারা অংশগ্রহণ করবেন। আলেম উলামা, মাদরাসার শিক্ষার্থী ও তাবলিগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে ইজতেমায় শরিক হওয়ার আহ্বান জানান তারা।

ইজতেমা সফলের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেন, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, হাটজাহারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী, তাবলিগের শুরার উপদেষ্ট সদস্য ও বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও তাবলিগের শুরার উপদেষ্টা সদস্যদের সঙ্গে যোগাযোগের জিম্মাদার মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান এবং বেফাকের ভারপ্রাপ্ত মহাসচি ও তাবলিগের শুরার উপদেষ্টা সদস্য মাওলানা আবদুল কুদ্দুস।

বিবৃতিতে শীর্ষ উলামায়ে কেরাম বলেন, প্রতিবছর তাবলিগ জামাত এবং বিশ্ব ইজতেমায় সাধারণ মানুষের সঙ্গে মাদরাসার শিক্ষার্থী ও আলেম উলামাগণ শরিক হয়ে আসছেন। এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ।

তারা আগামী কাল থেকে শুরু হওয়া ৫১ তম বিশ্ব ইজতেমায় দলবলে শরিক হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে সবাইকে এ মেহনত সফলের আহ্বানও জানান।

কাকরাইল থেকেই বিদায় নিচ্ছেন মাওলানা সাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ