বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

মাওলানা সা’দের ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নিলে উলামায়ে কেরাম কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে : মুফতি ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
বেফাক অফিস থেকে
ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর আসাকে কেন্দ্র করে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সামনে বিক্ষোভের পর সংবাদ সম্মেলন করেছেন দেশের শীর্ষ আলেমগণ।

উক্ত সংবাদ সম্মেলনে ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন,  মাওলানা সাদকে ঘিরে বাংলাদেশের মাটি আজ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে তাতে যে কোন পরিস্থিতর সৃষ্টি হতে পারে তখন এর দায়ভার কে নেবে?

তিনি বলেন, বাংলাদেশের আলেম উলামা দেশ প্রেমিক ও শান্তি প্রিয়। আমাদের সরকারও শান্তির ব্যবস্থা করে দেবে বলে আমরা আশাবাদী। আমরা মনে করি উদ্ভুত পরিস্থিতিতে যেভাবে শান্তি বজায় থাকবে ‍উলামায়ে কেরামের পরামর্শে আমাদের সরকার তাই করবেন।

তিনি বলেন, আমি পরিস্কার করে বলছি, শীর্ষ উলামা ও কাকরাইলের মুরুব্বীদের নিয়ে যাত্রাবাড়ীতে যে সিদ্ধন্ত হয়ে তার বিপরীতে বা সেসিদ্ধন্তকে পাশ কাটিয়ে  কোন কিছু করা হলে আলেম উলামা, সারা দেশের তাবলিগের সাথী কেউই মেনে নেবে না। প্রয়োজনে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাতে হবে। তবুও এই বিতর্কিত মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।

আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই। কোন একক ব্যক্তির কারণে তাবলিগের কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে না।

যদি মাওলানা সাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেয়া হয় তাহলে উলামায়ে কেরাম যে কোন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মুফতি কেফায়েতুল্লাহ, বাইতুন মাদরাসার মুহতামিম মুনিরুল ইসলাম, বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ, অন্যান্য উলামায়ে কেরাম ও  কাকরাইলসহ যাত্রবাড়ী মারকাযের মুরুব্বীগণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ