রকিব মুহাম্মাদ : ভারতে দিল্লির নেজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদকে বাংলাদেশে আসা প্রতিহত করতে উত্তরার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন শত শত আলেম-ওলামা।
নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার না করে এবং সবার সম্মিলিত সিদ্ধান্তকে পাশ কাটিয়ে মাওলানা সাদের ইজতেমায় আসা অনুচিত এমন দাবিতেই তারা জড়ো হচ্ছেন।
আলেম উলামাগণ এখন বিমানবন্দর গোলচত্বর অবস্থান করছেন বলে জানান মাদরাসা বাইতুল মুমিনের মুহতামিম মুফতি নেয়ামতুল্লাহ আমিন।
জানা যায়, হাজারও আলেমের উপস্থিতিতে গোলচত্বরের চারপাশে অস্থায়ী মঞ্চ স্থাপন করে চলছে আলেমদের বক্তব্য। বক্তৃতায় তারা বাংলাদেশে তাবলিগ জামাতের যে নিরপেক্ষ ইমেজ রয়েছে তা অক্ষুণ্ন রাখার দাবি জানান।
মঞ্চে বাবুস সালাম মাদরাসার মুহতামিম মাওলানা আনিসুর রহমান, মুফতি কেফায়াতুল্লাহ আজহারীসহ উত্তরার বহু আলেম রয়েছেন। তারা একে একে বক্তব্য দিবেন বলে জানান মাওলানা সাইফুল ইসলাম।
https://www.facebook.com/jahidbin.saidulhaque/videos/2006336782988965/
উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সামনেও চলছে উলামায়ে কেরামের বিক্ষোভ। লাইভে দেখুন সে বক্তব্য।
জানা যায়, সকাল থেকেই মাওলানা সাদকে ইজতেমায় আসা ফেরাতে এয়ারপোর্ট ও উত্তরার বিভিন্ন মসজিদে আলেম ওলামাদের জড়ো হতে দেখা যায়।
প্রসঙ্গত, আলেমদের মতামত ও সিদ্ধান্তকে উপেক্ষা করেই বুধবার ঢাকায় আসছেন মাওলানা সাদ কান্ধলভী। আজ বিকেলে তিনি তাবলিগের ইজতেমায় অংশগ্রহণ করবেন বলেও আওয়ার ইসলাম জানতে পারে।
[ইনস্টল করুন ইসলামী যিন্দেগী অ্যাপ]
এদিকে, ইজতেমায় মাওলানা সাদে’র অংশগ্রহণকে নিয়ে কাকরাইল শূরাদের মাঝেও মতবিরোধ দেখা দিয়েছে। ওলামায়ে কেরামও মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ না করার পক্ষেই সরকারকে প্রস্তাব করেছেন।
এরপরও, সব বাধা বিপত্তি এবং জল্পনা-কল্পনার ্অবসান ঘটিয়ে আজ বুধবার বিকেলে ইজতেমায় তিনি অংশগ্রগহণ করবেন বলে জানা যায়।
বিজ্ঞাপন

এ নিয়ে আলেমরাও দফায় দফায় বৈঠক করছেন। গতকাল রাত ১১টায় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জà