বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বিমানবন্দর পার হয়ে কাকরাইলের পথে মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: বিশ্ব ইজতেমায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেন দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ। তবে আলেম উলামা ও তাবলিগের সাথীদের সকাল থেকে অব্যাহত বাধার মুখে তিনি ইজতেমায় না গিয়ে  বিমানবন্দর পার হয়ে কাকরাইলের পথে রওনা করেছেন।

মাওলানা সাদের এস্তেকবালে থাকা জামাতের একজন সাথী আওয়ার ইসলামকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওরান বাজার আম্বরশাহ মসজিদের খতিব স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ট মাওলানা মাজহারুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, প্রশাসনের নিরাপত্তার মাধ্যমে তাকে কাকরাইলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কাকরাইলের শুরা ও আলেম উপদেষ্টাদের সঙ্গে বেঠক করবেন।

তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার এবং দেওবন্দের মতামতকে গুরুত্ব দেয়াসহ একাধিক বিষয়ে সেখানে আলোচনা করা হবে। সেই সঙ্গে ইজতেমার মাঠে তিনি বয়ান করবেন কিনা সে ব্যাপারে আলোচনা হবে বলেও জানা গেছে।

এবারের বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ইজতেমায় অংশ নেয়ার জন্য মাওলানা সাদ দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেন।

এদিকে আলেমদের মতামতকে উপেক্ষা করে মাওলানা সাদের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই বিমানবন্দর ও ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন তাবলিগের সাথী ও আলেমরা।

বিমানবন্দরে পৌঁছেছেন মাওলানা সাদ; উত্তেজনা চরমে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ