বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বিমানবন্দরে বিক্ষোভ সমাপ্ত; নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিমানবন্দর থেকে উবায়দুল্লাহ সাআদ: আছরের নামাজের মধ্য দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার মুহাতামিম ও তাবলীগের উপদেষ্টা সদস্য মাওলানা আবদুল কদ্দুস বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো মাদরাসার ছাত্র তাবলিগ জামাতের সাধারণ মুসুল্লিরা পাহাড়ায় থাকবেন যেন সাাদ সাহেব ইজতেমার ময়দানে না যেতে পারেন।

তিনি বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সীমানার জন্যে আমির নির্ধারণ করা হয়েছে টঙ্গী দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল করীমকে।

মহাখালী থেকে কাকরাল পর্যন্ত সমস্ত মাদরাসার ছাত্র ও তৌহিদি জনতাকে কাকরাইল অবস্থানের কথা বলা হয়েছে যার নেতৃত্ব দিবেন মাওলানা মাহফুজুল হক।

সকাল থেকে চলতে থাকা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন হাজার হাজার তাবলিগের সাথী, মাদরাসার শিক্ষার্থী ও উলামায়ে কেরাম।

বিক্ষোভে বক্তব্য দেন ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

এর আগে বিকাল চারটার দিকে মাওলানা সাদ বিমানবন্দর থেকে কাকরাইল পৌঁছেন। তাকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মাধ্যমে কাকরাইল মসজিদে পৌঁছানো হয়।

জানা গেছে, সেখানে আলেমদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

উত্তরার বিক্ষোভে উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন তাবলিগের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া নূরিয়ার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল করিম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, বাবুস সালামের মুহতামিম মাওলানা আনিসুর রহমান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শরীফ মুহাম্মদসহ অসংখ্য আলেম।

কাকরাইল মারকাজে পৌঁছেছেন মাওলানা সাদ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ