বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

পবিত্র মক্কা নগরীতে সমকামী বিয়ে, অংশগ্রহণে সৌদি যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সমকামী বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন সৌদি যুবককে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। গত সপ্তাহে 'সমকামী বিয়ের দৃশ্য' নামক এক ভিডিও চিত্রে তাদেরকে দেখা গিয়েছিল। বিবিসির সংবাদ।

ভিডিওতে তাদেরকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। তাদের একজনকে কনের লম্বা পোষাক পরিহিত অবস্থায় ছিল বলে সন্দেহ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

সোমবার রাতে মক্কা পুলিশ জানায়, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার জন্য তাদের মামলা প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।

তবে পুলিশ তাদের পরিচয় সম্পর্কে কিছু বলেনি এবং তাদেরকে কী ধরণের অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারেও জানায়নি কিছু।
পুলিশ জানায়, শুক্রবার পবিত্র নগরী মক্কার একটি রিসোর্টে সমকামী বিয়ের অনুষ্ঠিত হওয়া মানুষকে হতবাক করেছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মানুষের লিঙ্গ পরিচয় ভিত্তিক যৌন সম্পর্ক নিয়ে সৌদি আরবে কোন ধরণের লিখিত আইন নেই। তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সমকামীতা সহ অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের জন্য বিচারক ইসলামি শরীয়ার দ্বারস্ত হন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে সৌদি পুলিশ ৩৫ জন তৃতীয় লিঙ্গের নারীকে গ্রেফতার করে। যারা ছিলেন পাকিস্তানি নাগরিক।

তাদের মধ্যে একজন মিনু বাজি আটক থাকা অবস্থায় মারা যান। তার পরিবার দাবী করে, মিনুর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। তবে সৌদি কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে মারা যান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ