বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম
ডেস্ক

মিয়ানমার সফরে নিষেধাজ্ঞার পর পাঁচ দিনের সফরে আগামী ১৮ জানুয়ারি ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেই বেশিরভাগ সময় কাটাবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।

মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য এ মাসে মিয়ানমারে যাওয়ার কথা ছিল ইয়াংহি লি’র। কিন্তু দেশটির সরকার তার সফরের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি ঢাকায় আসছেন।

সরকারের একজন কর্মকর্তা জানান, ইয়াংহি লি ঢাকায় আসতে চেয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করবেন তিনি। গত বছরও ইয়াংহি লি এসেছিলেন। তখনও তাকে স্বাগত জানিয়েছিলাম আমরা।’

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এর আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ