বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এক বছরে ১৩২ ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইহুদিবাদী ইসরাইল জেরুসালেম শহরে গত এক বছরে মোট ১৩২টি ফিলিস্তিনি বাড়ি বা ভবন ধ্বংস করেছে । খবর পার্সটুডে-এর।

সংবাদ মাধ্যম পার্সটুডে  ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন ‘আল-কুদস’ এর দেওয়া এক প্রতিবেদনের বরাতে এসব তথ্য প্রকাশ করেছে।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ২০১৭ সালের শুরু থেকে শেষ পর্যন্ত এসব ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করে ইহুদিবাদীরা। ২৪০ জন ফিলিস্তিনি সহায়-সম্বল হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছেন । এর মধ্যে অধের্কই শিশু বলে জানিয়েছে সংগঠনঠি।

এর আগে গত ৩১ ডিসেম্বর ফিলিস্তিনের একটি বেসরকারি সংস্থা জানিয়েছিল, ইহুদিবাদী ইসরাইল ২০১৭ সালে জর্দান নদীর পশ্চিম তীরের ৯০০ হেক্টর ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ করেছে। নতুন নতুন ইহুদি বসতি নির্মাণের জন্য এসব ফিলিস্তিনি ভূমি জবরদখল করে তেল আবিব।

সংস্থাটি আরো জানায়, ফিলিস্তিনি ভূমিতে ২০১৭ সালে ইহুদি বসতি নির্মাণের পরিমাণ ২০১৬ সালের তুলনায় তিনগুণ বৃদ্ধি করেছে দখলদার ইসরাইল।

আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ ও জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এ কাজে তেলআবিবের পাশে রয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা। আন্তর্জাতিক আইনে এই বসতি নির্মাণ সম্পূর্ণ অবৈধ। সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ