বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ওআইসির সহকারী মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি’র সহকারী মহাসচিব পদের লড়াই করবে বাংলাদেশ। ইতোমধ্যে এ পদের জন্য প্রার্থীর নামও ঘোষণা করেছে বাংলাদেশ।

মহাসচিবের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কর্মকর্তা সহকারী মহাসচিব। এবারে বাংলাদেশের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান।

আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলনকে সামনে রেখে ওই প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র ৫টি সহকারী মহাসচিব পদ রয়েছে।এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কাজাখস্তান।

৫৭ মুসলিম রাষ্ট্রের জোট ওআইসির অনেক সদস্যের সমর্থন পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, এবারে ওআইসির যে পদে বাংলাদেশ লড়ছে সেটির অবস্থান সংস্থাটির অর্গানোগ্রাম অনুযায়ী দ্বিতীয় সারিতে হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৮৩ সালের পর এবারই প্রথম বাংলাদেশ ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন (সিএফএম) আয়োজনের দায়িত্ব পেয়েছে।

এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বা সিএফএম আয়োজনের হোস্ট কান্ট্রি হিসাবেও সহকারী মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশ বাড়তি সুবিধা পেতে পারে বলে আশা ঢাকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ