বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাষ্ট্রপতির স্মৃতিচারণ শুনে কাঁদলেন স্ত্রী ও কন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এডভোকেট আব্দুল হামিদ।

রাষ্ট্রপতি তার বক্তব্যে কিছু পুরনো স্মৃতি উল্লেখ্য করে কথা বলেন। এসময় তার স্মৃতিচারণমূলক বক্তব্য শুনে সভাস্থলে উপস্থিত রাষ্ট্রপতির সহধর্মীনি রশীদা হামিদ ও তার কন্যাকে কাঁদতে দেখা যায়।

রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, কুষ্টিয়ার প্রতি আমার আলাদা আকর্ষণ রয়েছে। যার জন্য এখানে আমাকে আসতেই হয়েছে। ১৯৭৬ সালে আমি ময়মনসিংহে সাত মাস জেল খেটেছিলাম। এরপর আমাকে ট্রান্সফার করা হয় এ কুষ্টিয়ায় তে।

কুষ্টিয়াতে আমাকে চার মাসের কয়েকদিন বেশি সময় থাকতে হয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, আমার একমাত্র কন্যা সন্তানের নাম রেখেছি কুষ্টিয়ার পূর্ববর্তী নাম নদীয়ার নামানুসারে।

রাষ্ট্রপতি যখন কুষ্টিয়ার স্মৃতিচারণ করছিলেন তখন স্টেজের সামনেই বসে ছিলেন তার স্ত্রী ও কন্যা। এ সময় স্মৃতির ভিড়ে আবেগ আপ্লুত হয়ে তার স্ত্রীকে বারবার চোখ মুছতে দেখা গেছে।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ