মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে আলেমদের চূড়ান্ত মতামত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভী আসতে পারবেন কিনা এ নিয়ে রোববার (৭ জানুয়ারি) জামিয়াইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়িতে উলামায়ে কেরাম, কাকরাইলের শুরার উপদেষ্টা, কাকরাইলের শুরা ও ভারতে সফরকারী প্রতিনিধি দলের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ। জানা যায়, বৈঠকের সিদ্ধান্ত গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে হস্তান্তর করা হয়।

এর আগে গত ০৬ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রাবাড়ী মাদরাসা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কাকরাইলের শুরার উপদেষ্টা কমিটির যোগাযোগ ও সমন্বয়ের জিম্মাদার আল্লামা মাহমূদুল হাসান।

বৈঠকে মূখ্য আলোচ্য বিষয় ছিল এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা মুহাম্মাদ সাদ সাহেবের আসা না-আসার বিষয়টি।

পক্ষে বিপক্ষে মতামত আসার পর সমাধানের নিমিত্তে সভার সভাপতি একটি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটি হলো, এবারের বিশ্ব ইজতেমায় নেজামুদ্দীনের ভেতরের ও বাইরের উভয় পক্ষের প্রতিনিধি অংশ গ্রহণ করুক।

সে প্রেক্ষিতে উপস্থিত ২১ জনের মধ্যে ১৩ জন এবারের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর না আসার পক্ষে মত দেন। তারা হলেন-

বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা আশরাফ আলী, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, তাবলিগের শুরা সদস্য  মাওলানা মোহাম্মাদ যোবায়ের, মাওলানা মুহাম্মাদ হোসাইন ও মাওলানা ফারুক, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী, তাবলিগের শুরা সদস্য মাওলানা উমর ফারুক ও মাওলানা রবীউল হক, শাইখ জাকারিয়া ইসলামিক রিসা