বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ভারতে ভোট চাইতে গিয়ে জুতার মালা পেলেন বিজেপি প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া হারুন : নিজের জেতা আসনে ভোট চাইতে গিয়েছিলেন। বদলে বিজেপি প্রার্থীর গলায় পরানো হল জুতার মালা।

মধ্যপ্রদেশের ধার জেলার পুরভোটে বিজেপি প্রার্থী দীনেশ শর্মাকে জুতার মালা পরালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ধামনোদ এলাকায়।খবর এবিপি

প্রচারের সময় যেই দীনেশ স্থানীয় এক বয়স্ক নাগরিকের পা ছুঁতে নিচু হন, তিনি সঙ্গে সঙ্গে জুতার মালা পরিয়ে দেন তার গলায়, মারেন লাথিও।

যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন, তার বক্তব্য, পানির সমস্যায় তিনি জেরবার। স্থানীয় মহিলারা পানির সমস্যার কথা বলতে বোর্ড সভাপতির বাড়ি গিয়েছিলেন। উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়। এই মহিলাদের মধ্যে তার স্ত্রীও ছিলেন। রাতের বেলাতেও বহুবার তাদের থানায় ডেকে বসিয়ে রাখা হত। তাই রাগের মাথায় এই ঘটনা ঘটিয়েছেন তিনি।

দীনেশ শর্মা অবশ্য এতে মাথা গরম করছেন না। তার কথায়, এরা সবাই তার আপন, নিশ্চয় কিছুতে রাগ হয়েছে তাই এমন করেছেন। তিনি তাদের সন্তানসম, এত সহজে রাগ করলে চলে!

আমরণ অনশনে যাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ