বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ নারীসহ ২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত বনফুল পরিবহনের চালক শেখ শাহিনের (৪৮) নাম পরিচয় পুলিশ জানিয়েছে। শাহিনের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামে। তার পিতার নাম শেখ খবির। নিহত অপর মহিলার (৩৫) নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।

গোপালগঞ্জ সদর থানার এসআই শওকত হোসেন জানান, বৈদ্যুতিক তার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাস চালক সহ ২ জন নিহত হয়। আহত হন আরও অন্তত ১০ জন। নিহত ২ জনের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ