বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুমুখে সাবেক এমপি: প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: দেশ ও জনগণের জন্য জীবনবাজি রেখে রাজনীতির শীর্ষে অবস্থান করেও তিনি অর্থ বিত্তকে প্রাধান্য দেননি। অর্জন করেছেন দলের সর্বস্তরের নেতাকর্মীর ও মানুষের ভালোবাসা। অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা সেই রাজনীতিবিদ মোহাম্মদ ইউসুফকে অবশেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

যুদ্ধাপরাধী সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সাম্রাজ্যের পতন ঘটিয়ে মোহাম্মদ ইউসুফ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন আটদলীয় জোট থেকে নৌকা প্রতীক নিয়ে।

অর্থ-বিত্ত না থাকা অতি সাধারণভাবে জীবনযাপন করা অসাধারণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ভাইয়ের ভাড়া বাড়িতে পড়েছিলেন। টাকার অভাবে ঠিকমতো খাওয়াদাওয়া করতে না পারা মোহাম্মদ ইউসুফ চিকিত্সা করাবেন তাঁর কোনো উপায় ছিল না।

এ নিয়ে গত কয়েক দিন ধরে ফেসবুকে আলোচনার ঝড় বইছিল। এর পরও কারো সাড়া পাওয়া যায়নি। এই অবস্থায় বিষয়টি সরকার প্রধান ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী গতকাল সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের বলেন, 'উনার (মোহাম্মদ ইউসুফ) মতো বড় মাপের একজন নেতা সততা ও ত্যাগের কারণে শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে বিরল।

তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা  ও সাবেক সংসদ সদস্য। অথচ অতি সাধারণ জীবন যাপন করেছেন। এ রকম নেতা আমি দেখিনি। আজকে (গতকাল) উনার বাড়িতে গিয়ে তাকে দেখে আমার চোখের জল চলে এসেছে।'

সিভিল সার্জন বলেন, 'আমি গতকাল (শনিবার) রাতে ফেসবুকে বিষয়টি জানার পরই সদ্ধিান্ত নেই আজকে (গতকাল) সকালে উনাকে দেখতে যাব। রাতে আমি তা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জানিয়ে রেখেছিলাম।

পরে সকাল পৌনে ৯টায় রাঙ্গুনিয়ায় তাঁর বাড়ির উদ্দেশে রওনা দিই। সাড়ে ১১টার দিকে সেখানে গিয়ে সাবেক এই সংসদ সদস্যের ঘরে প্রবেশ করব; সেই মুহূর্ত