মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রকাশ হলো মুফতি আমিনী রহ. এর জীবনীগ্রন্থ; আলোকিত জীবন সংগ্রামী নেতৃত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু আবদুল্লাহ: ‘সমকালীন বাংলাদেশে ইসলামের স্বপক্ষে নির্ভীক যে কণ্ঠস্বরটি সবচে’ বেশি আলোড়ন সৃষ্টি করেছিলো, বাংলাদেশে ইসলামি কর্মসাধনার যে সামগ্রিক ও সমন্বিত রূপটি চোখে পড়ে এর সাহসী মুখপাত্র; বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, তৌহিদী জনতার পবিত্র সংস্কৃতি, আলেম-ওলামা-পীর-মাশায়েখ-মসজিদ-মাদরাসা-খানকাহ ইত্যাদির অতন্দ্র প্রহরী মুফতি ফজলুল হক আমিনী রহ. ১২ ডিসেম্বর, ২০১২- মাওলার ডাকে সাড়া দিয়ে ইহজগত ত্যাগ করার পর থেকে এ দেশের ৫৬ হাজার বর্গমাইলজুড়ে যে ভয়ানক শূন্যতা নেমে এসেছে- সচেতন মানুষমাত্রই তা খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন।

মনে হয়- ১৬ কোটি মানুষ যেনো অসহায় হয়ে গেছে। লক্ষ বক্ষ, কোটি কণ্ঠ মিলেও আজ একজন আমিনীর মতো হুংকার ছাড়তে পারছে না। মুফতি আমিনী কী ছিলেন তা সময়ই বলে দেবে। আমি কেবল এটুকুই বলবো, এমন যুগসচেতন সাহসী আলেম প্রতিদিন জন্মায় না।

হাজার বছর অপেক্ষা করে পুষ্পকানন যেমন লাভ করে একটি চক্ষুষ্মান ফুল, তেমনই আমিনীর মতো সন্তান লাভ করতেও দেশের মাটিকে অপেক্ষা করতে হয় বহু যুগ।

প্রতিভাবান লেখক ও গবেষক, মাওলানা শাকিল আদনান (সম্পাদক, মাসিক নতুন ডাক) মুফতি আমিনী রহ. এর জীবনী রচনা করেছেন। পাশাপাশি আধুনিক বাংলাদেশের আলেম, বুদ্ধিজীবী ও রাজনীতিকদের অভিমত, স্মৃতিচারণ ও মূল্যায়ন সংগ্রহ করে তার রূহানী উস্তাদ, গুরু ও প্রিয় ব্যক্তিত্ব মুফতি আমিনী রহ. এর ওপর একটি পূর্ণাঙ্গ সংকলন তৈরি করে ঈর্ষণীয় এ সময়টিকে ধরে রাখার চেষ্টা করেছেন।

পৃথিবীতে কেউই থাকে না। একদিন আমরাও থাকবো না। সত্য চিরন্তন। চিরন্তন মানুষের সাহস, দৃঢ়তা, নীতি ও আদর্শ। আগামি দিনে সত্যের সংগ্রামে, নীতির যুদ্ধে, আদর্শের লড়াইয়ে প্রতিটি প্রজন্ম অতীত দৃষ্টান্ত থেকে হাত বাড়ালেই যেনো আলো পেতে পারে, মহানায়কদের জীবন-কর্ম-অবদান ও লিগ্যাসি গ্রন্থিত করে রাখার এটিই উদ্দেশ্য। শাকিল আদনান চমৎকারভাবে এই কাজটিই করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই।’...

-মাওলানা উবায়দুর রহমান খান নদভী
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্বনামধন্য লেখক ও গবেষক
সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব