বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

পাকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করবে চীন: রিপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানে চীন নৌ ঘাঁটি নির্মাণ করবে বলে একটি চীনা দৈনিক খবর দিয়েছে। ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে যখন পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা চলছে তখন এ খবর পাওয়া গেল।

সাউথ চায়না মর্নিং পোস্ট শনিবার জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরে এই নৌ ঘাঁটি নির্মাণ করবে চীন।

ওই বন্দরে আসা সামরিক জাহাজগুলোকে ‘বিশেষ সেবা’ দিতে এই নৌ ঘাঁটি নির্মাণ করা হবে। বর্তমানে বাণিজ্যিক জাহাজ মেরামতের যে ব্যবস্থাপনা গোয়াদর বন্দরে রয়েছে তা দিয়ে সামরিক জাহাজকে সেবা দেয়া সম্ভব নয় বলে চীনা দৈনিকটি জানিয়েছে।

গোয়াদর সমুদ্রবন্দর
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গোয়াদর বন্দর বেসামরিক স্থাপনা হওয়ায় সেখানে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া যুক্তিসঙ্গত কাজ হবে না। এ কারণে সেখানে আলাদা নৌ ঘাঁটি নির্মাণ করবে চীন।

চীনা সামরিক বিশ্লেষক ঝৌ চেনমিং দৈনিকটিকে বলেছেন, গোয়াদর বর্তমানে পূর্ণাঙ্গ বেসামরিক বন্দরে পরিণত হওয়ায় সেখানে নৌ ঘাঁটি নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

পাক-মার্কিন সম্পর্কে ফাটল ধরার পর চীনা দৈনিকে এ খবর প্রকাশিত হলো।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত ঘোষণা করেন, আফগানিস্তানে তৎপর সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের প্রতি নিরাপত্তা সহায়তা বাবদ আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। পরদিন শুক্রবার এ ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া দেখায় ইসলামাবাদ। পাকিস্তান ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে ‘অগঠনমূলক’ বলে প্রত্যাখ্যান করে। সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ